Latestফ্যাসনবাংলা

বনেদী বাড়ির সাবেকী সাজ

তারা লজ, কলকাতার ভবানীপুরে এখনও টিকে থাকা গুটিকয় বনেদী বাড়ির মধ্যে অন্যতম। এই নয়নাভিরাম প্রসাদপ্রম বাড়িটি প্রভূতঐতিহাসিক ঘটনার ও অভিজ্ঞতার সাক্ষী।
কলকাতার প্রথম সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী এই বাড়ি। দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একসময় এই বাড়িতে একসময় কিছুদিন ভাড়ায় থেকেছিলেন।

স্বাধীনতার প্রাক্কালে এই এলাকাটি জুড়ে ছিল ঘোড়ার আস্তাবল। ব্রিটিশ ইন্ডিয়া শাসনে ডিহি নামে পরিচিত সে সময়ের অন্যতম সম্ভ্রান্ত এলাকা হিসেবে পরিচিত ছিল। ১১৬ বছরের পুরনো এই অট্টালিকা এক সময় ছিল এন সি ঘোষের মালিকানায়। সেই কারণে বাড়িটি ঘোষ বাড়ি নামে পরিচিত।

ঘোষ বাড়ির আঙ্গিনায় ‘বনেদী বাড়ির সাবেকী সাজ’ নামে লাইফপ্লাস ম্যাগাজিনে শুরু হচ্ছে অভিনব এক ফ্যাশনস্টোরির ফটোফিচার পেজ। ” সিনেমা ফর এ কজ” এবং “লাইফপ্লাস ম্যাগাজিনের” এই যৌথ প্রচেষ্টার মূল উদ্দেশ্য সমাজের দ্রুত হারিয়ে যাওয়া বনেদিয়ানা রক্ষা, সাবেকীয়ানার কদর, একই সাথে নূতনের স্বাগত জানানো।

গত ১৩ই অক্টোবর ২০২৩, ঘোষ বাড়িতে ফটোশুট অনুষ্ঠিত হলো সিনেমা ফর এ কজের কর্ণধার অভিষেক গাঙ্গুলীর নির্দেশনায়। ক্যামেরায় ছিলেন বাপী সামন্ত। সহযোগিতায় অভিক ভট্টাচার্য্য। অভিনব ফ্যাশন স্টোরিতে ক্যামেরার সামনে এক্সপ্রেশন দিয়েছেন দুজন সুনর্তকী, ব্যক্তিত্বময়ী সুন্দরী বঙ্গনারী – অনুপ্রিয়া ব্যানার্জ্জি মিশ্র এবং অদিতি ব্যানার্জ্জি। প্রসঙ্গত উল্লেখ্য যে অদিতি নিজে এই বিখ্যাত বনেদী বাড়িরই এক সদস্যা। অনুপ্রীয়া আর অদিতি কাছের বন্ধুও বটে।

অদিতির কাছে আমরা জানলাম – পরিবারের সকল সদস্য মিলে তাঁদের ঐতিহ্য পূর্ণ বাড়ীটির সর্বতোভাবে রক্ষনাবেক্ষন করেন যা বর্তমান প্রজন্মের কাছে প্রবলভাবে শিক্ষণীয়।

ফোটোফিচারটি লাইফপ্লাস ম্যাগাজিনের পাতায় বেশ কয়েকটি সিরিজে নভেম্বর থেকে প্রকাশিত হতে চলেছে। একই সাথে চিত্রাকর্ষক ভিডিও রীলস প্রকাশিত হবে আমাদের অফিসিয়াল ইউ টিউব লিংকে https://www.youtube.com/@AbhishekGanguliLearningSystem ।

আমরা আশা রাখি আমাদের পাঠকদের কাছে প্রয়াসটি বিশেষভাবে সমদৃত হবে।

Developed By SanccyWebs