বাংলাসাক্ষাৎকার

Anuksha Mondal – young painter from Bankura

এই সপ্তাহে আমাদের ব্যক্তিত্ব একজন ছোট্ট আর্টিস্ট, বাঁকুড়াবাসী অনুষ্কা মন্ডল। যদিও স্কুল ছাত্রী, কিন্তু ইতিমধ্যেই ছবি এঁকে জগৎজোড়া নাম করে ফেলেছে ছোট্ট মেয়েটি। পরিণত চিত্রকরদের মতন আঁকার হাত অনুষ্কার। দেশ বিদেশ থেকে অগুনতি পুরষ্কার পেয়েছে অনুষ্কা।

লাইফপ্লাস ম্যাগাজিনের তরফে সুদীপ চক্রবর্তী কথা বলেছিলেন অনুষ্কার সাথে । পাঠকদের জন্য রইলো অনুষ্কার সাথে আমাদের কথোপকথনের অংশবিশেষ।

সুদীপ: অনুক্ষা তুমি কোন ক্লাসে পড়ো?

অনুষ্কা: আমি এখন ক্লাস এইটে পড়ি, এপ্রিলে ক্লাস নাইন হবে।

সুদীপ: আঁকাঝোঁকার প্রতি তোমার আগ্রহ কবে থেকে? কিভাবে শুরু হলো?

অনুষ্কা: অনেক ছোট বেলা থেকে। আমার মা ছেলেবেলাতেই আমাকে নাচ গান অঙ্কন সব শেখানো শুরু করেছিলেন। তারপর অঙ্কনে আমার বিশেষ আগ্রহ দেখে বাকি সব বাদ দিয়ে শুধু অঙ্কন নিয়ে এগিয়ে যাচ্ছি।

সুদীপ: তোমার পরিবারে কারা আছেন? তাদের সমন্ধে কিছু বলো।

অনুষ্কা: আমার ফ্যামিলিতে বাবা মা আর একটা পাপ্পি আছে। আমার বাবার গিফট শপ আছে। মার বিউটি পার্লার আছে।

সুদীপ: বাড়িতে, তোমার অঙ্কন শিক্ষার উৎসাহ কার কাছে সব থেকে বেশি পাও?

অনুষ্কা: বাবা মা দুজনের কাছেই পাই।

সুদীপ: তোমাকে যিনি আঁকা শেখান তাঁর সমন্ধে কিছু বলো।

অনুষ্কা: আমার ড্রয়িং টিচারের নাম গণপতি পাল। আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দেন। অনেক যত্ন নিয়ে আমাকে আঁকা শেখান।

সুদীপ: তুমি দেশে বিদেশে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছো। কোনো বিশেষ প্রতিযোগিতা বা পুরস্কার সমন্ধে বলতে চাও?

অনুষ্কা: প্রতিটা পুরস্কার আমার প্রিয়। যত পুরস্কার পাই ততই আঁকার আগ্রহ বেড়ে যায়।

সুদীপ: সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট করা আঁকার ফটোতে অনেক লাইক পরে কমেন্টস আসে। তোমার কেমন লাগে ?

অনুষ্কা: আমি অনেক উৎসাহ পাই সবার কমেন্টস দেখে। আরো নতুন ছবি আঁকার ইচ্ছে হয়।

সুদীপ: তোমার এই কে খ্যাতি, তোমার সহপাঠীরা কি ভাবে দেখে?

অনুষ্কা: আমার সহপাঠীরা আমার সাফল্যে খুশী হয়। তারা শুভেচ্ছা আর অভিনন্দন জানায়।

সুদীপ: তোমার প্রিয় আর্টিস্ট কে? বা কোন আর্টিস্টের কাজ তোমার সব থেকে ভালো লাগে? আর কেনো?

অনুষ্কা: জন ড্রাই আর আল্পে এফে আমার প্রিয় আর্টিস্ট। হাইপার রিয়ালিস্টিক পেন্সিল স্কেচ এর জন্য জন ড্রাই এর ড্রয়িং ভালো লাগে, আর রিয়ালিস্টিকে আল্পে এফের পেইন্টিংস ভালো লাগে।

সুদীপ: অঙ্কন ছাড়া আর কোন বিষয় আগ্রহ আছে তোমার?

অনুষ্কা: পড়াশোনা আর চেস খেলায় (দাবা) আগ্রহ আছে।

সুদীপ: ইদানিং কোন বিশেষ পুরস্কার পেয়েছো তুমি?

অনুষ্কা: রিসেন্টলি বেঙ্গল এক্সেলেন্স আওয়ার্ড পেয়েছি সাইন্স সিটিতে।

সুদীপ: তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি আর্টিস্ট হিসাবে পরিচিত হতে চাও?

অনুষ্কা: আমি পেইন্টিংস চালিয়ে যাবো। তার সাথে আর্কিটেক্ট হতে চাই।

লাইফপ্লাস ম্যাগাজিন এবং তার সমস্ত পাঠকদের তরফ থেকে অনুষ্কার জন্য রইলো অনেক শুভেচ্ছা।

অনুষ্কার ফেসবুক প্রোফাইল:

আপনিও কি একজন শিল্প মনস্ক মানুষ ? অভিনেতা অভিনেত্রী? সঙ্গীতকার? নৃত শিল্পী? চিত্রকর? মডেল? ফটোগ্রাফার? আপনার কথা Lifeplus Magazine এ জনাতে চাইলে যোগাযোগ করুন 094777 64615

Like | Follow our Facebook page

Developed By SanccyWebs