ফ্যাসনবাংলা

Saswati Biswas – An artist within a doctor

অনুষ্ঠান শেষে ফিরে আসার জন্য প্রস্তুতি করছি, অভিষেকদা ডক্টর শাশ্বতী বিশ্বাসকে (Saswati Biswas) ডেকে আমার সাথে একটা ফটো তোলালেন। বললেন “সুদীপ তুমি শাশ্বতীকে আমার সাথে আলাপ না করালে আজ এই ফিল্ম দুটো হয়তো করাই হতো না।”

গত ২০সে এপ্রিল ৪৯ নম্বর যতীন দাস রোডে উইসডম ট্রি ক্যাফের নতুন ঠিকানায় সিনেমা ফর এ কজ ( Cinema For A Cause) রিলিজ করলো একজোড়া শর্ট ফিল্ম । প্রথমটি ফিল্মটি ছিল সাড়ে তেরো মিনিটের “বেঁচে থাকা”। ডক্টর শাশ্বতী বিশ্বাসের একটা ছোট্ট কনসেপ্ট থেকে তৈরি হয়েছিল শর্ট ফিল্মটি।

দ্বিতীয় ফিল্মটি বিশিষ্ট কবি ফুল্লরা মুখোপাধ্যায়র (Fullora Mukhopadhaya ) লেখা একটি কবিতার উপর ভিত্তি করে, নাম “ছোঁয়া” শাশ্বতী এই সিনেমাতেও এক ব্যতিক্রমী আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

বলার মতন বিষয় যে শাশ্বতীর মোটেও কোনো অভিনয়ের ব্যাকগ্রাউন্ড ছিলোনা, যদিও তাঁর পারফরমেন্স ছিল অসাধারণ।

ভারী সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে উইজডম-ট্রি ক্যাফের নতুন বিল্ডিংয়ে শর্ট ফিল্ম দুটো সর্বসাধারণের জন্য প্রকাশ করা হলো। ( ইউ টিউব লিংক রচনার শেষে পাবেন)

কিন্তু সিনেমা ফর আ কজের ( Cinema For A Cause) কর্ণধার অভিষেক গাঙ্গুলি ওরকম কথা বললেন কেন? ব্যাপারটা তাহলে খুলেই বলি একটা ছোট্ট যোগাযোগ কত সম্ভাবনার সৃষ্টি করতে পারে।

সময়টা ২০২২ এর জুলাই আগস্ট হবে। লাইফপ্লাস আর্ট ম্যাগাজিনের শুরুর দিকের কথা। আমরা সোশ্যাল মিডিয়ায় পারফর্মিং আর্টের সাথে যুক্ত ব্যক্তিদের উপর রিসার্চ করে তাঁদের সম্মতি নিয়ে তাদেরকেই ফিচার করতাম ম্যাগাজিনে।

আমরা যাঁদের নিয়ে লিখেছিলাম তাঁরা প্রত্যেকেই প্রতিভাবান ছিলেন কিন্তু সেই অর্থে নামী বা প্রতিষ্ঠিত ছিলেন না। ঠিক এইরকম সময় শাশ্বতী আমাদের ম্যাগাজিন ওয়েবসাইট (www.lifeplusmag.com) থেকে আমাদের WhatsApp নম্বর পেয়ে যোগাযোগ করেন।

উনি উইমেন এম্পাওয়ারমেন্ট এর উপর একটা প্রবন্ধ আমাদের ম্যাগাজিনে প্রকাশ করতে আগ্রহী ছিলেন।

আমি ওনার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করে দেখলাম শাশ্বতী রীতিমতো একজন বহুমুখী প্রতিভা। তিনি লেখালেখি করেন, ছবি আঁকেন, ম্যারাথন রানার এবং শহরের এক নামী হাসপাতালের প্রতিষ্ঠিত আই সার্জন। এত ভারী ভারী কথা শুনে শুনে যদি মনে করেন ডক্টর শাশ্বতী হয়তো একজন প্রবিনা তাহলে একেবারেই ভুল করবেন। তিনি রীতিমতো তরুণী এবং সুন্দরী।

বলা বাহুল্য এইরকম নামী ব্যক্তিত্বের লেখা প্রবন্ধ প্রকাশ করতে পেরে আমরা যথেষ্ট খুশি হয়েছিলাম। এছাড়াও তিনি আমাদের ই -ম্যাগাজিনের কভারে ওনার একটি চমৎকার ফটো ব্যবহার করতে দিয়েছিলেন।

শাশ্বতীর মতন একজন মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিত্বের সাথে এই ভাবে আমাদের পরিচয়। যদিও তারপর সেভাবে আর যোগাযোগ ছিল না।

সেই ঘটনার বছর দুই পরে কবি ফুল্লোরা মুখোপাধ্যায়ে আয়োজিত এক কবি সম্মেলন কভার করতে গিয়ে মুখোমুখি দেখা ডক্টর বিশ্বাসের সাথে। উনি একটা মজার কবিতা আবৃত্তি করেছিলেন সেই অনুষ্ঠানে। সেদিন জানলাম আবৃতিও তাঁর প্রতিভার মধ্যে পরে। অনুষ্ঠান শেষে ওনার সাথে আলাপ করলাম। সোশ্যাল মিডিয়ায় আলাপ থাকলেও সামনাসামনি সেই ছিল প্রথম দেখা।

দিন কয়েক পরে ডক্টর বিশ্বাসের মেসেজ পেলাম, উনি একটি ফ্যাশনশো অনুষ্ঠিত করার ব্যাপারে আগ্রহী ছিলেন। আমরা ক্রিয়েটিভ ইভেন্টস কভার করলেও নিজেরা আয়োজন করতাম না। তবে মনে পড়ল সিনেমা ফর এ কজ (Cinema for a cause) এর কর্ণধার শ্রী অভিষেক গাঙ্গুলীর কথা। এই প্রতিষ্ঠানটি প্রায় ২৫ বছর ধরে শর্ট ফ্লিম, ডকুমেন্টারি সাথে সাথে বিভিন্ন ক্রিয়েটিভ ইভেন্টস ম্যানেজমেন্ট করে আসছে।

অভিষেক গাঙ্গুলী, আমার দাদা স্থানীয় অভিষেকদা বলেই ডাকি। ওনাকে ডক্টর শাশ্বতী বিশ্বাসের কথা জানালাম। অভিষেকদা খুবই গুরুত্ব সহকারে ওনার কথা শুনে, সঙ্গে সঙ্গেই শাশ্বতীর সাথে কথা বলতে চাইলেন।

ফোনে ওদের দুজনকে আলাপ করিয়ে দিলাম। ওনারা প্রথম ফোনালাপে এমন গল্প জুড়ে দিলেন যে মালুম হলো ওনাদের ওয়েভলেন্থ বেশ মিলে গেছে।

কিছুদিন পর ল্যান্সডাউনে সিনেমা ফর এ কজ (Cinema for a cause) এর অফিসে এক সন্ধের দিকে গিয়ে আমি অবাক। দেখি শাশ্বতী শুধু সেখানে উপস্থিত নয়, তিনি রীতিমত কাষ্ট হয়ে গেছেন দু-দুটি শর্ট ফিল্মে। আর তখন তিনি রিহার্সালে ব্যস্ত।

যার নিট ফল গত ২০শে এপ্রিলের দুটি শর্ট ফিল এর বর্ণাঢ্য রিলিজ। দুটি সিনেমার রিভিউ প্রকাশ হবে ম্যাগাজিনের পেজে। তবে এই লেখিনীর উদ্যেশ্য পাঠকদের ডক্টর শাশ্বতী বিশ্বাসের মতন এক বহুমুখি প্রথিভার সাথে পরিচয় করানো সেই সঙ্গে একটা ছোট্ট যোগাযোগ শেষ পর্যন্ত কত সুযোগ সৃষ্টি পারে সেটাও পাঠকদের অনুধাবন করানো।

এখন ডক্টর শাশ্বতী বিশ্বাস সিনেমা ফর এ কজ (Cinema for a cause) এর একজন গুরুত্বপূর্ণ সহযোগী। দুটো শর্ট ফিল্মে তার অভিনয় করা হয় গেলো খুব কম সময়ের মধ্যে। “বেঁচে থাকা” শর্ট ফিল্মে অভিনয়ের সাথে তিনি রীতিমতো প্রোডাকশনের সাথে যুক্ত ছিলেন।

আশা করি সিনেমা ফর এ কজ (Cinema for a cause) এর সাথে শাশ্বতী অনেক ভালো কাজ উপহার দেবেন আমাদের। ওনার জন্য আমাদের শুভেচ্ছা রইলো

ম্যাগাজিনের পক্ষ থেকে আমরাও গর্বিত যে শাশ্বতীর মত প্রতিভাকে আমরাই সঠিক জায়গায় যোগাযোগ করিয়েছিলাম। আজকের সাফল্যে হয়তো আমাদের কিছুটা হলেও অবদান আছে। শিল্পী এবং শিল্পের পৃষ্টপোষকতা ম্যাগাজিনের মূল উদ্দেশ্য এবং ওনাদের সাফল্যই লাইফপ্লাস আর্ট ম্যাগাজিনের পাওনা।

https://www.youtube.com/watch?v=d5oCY25SSxY
https://www.youtube.com/watch?v=1PCWHIZkLhE

Developed By SanccyWebs