Bengali Short Film – OLOUKIK
ছয় মিনিটের শর্ট ফিল্মে তিনটে টুইস্ট !! শর্ট ফিল্মটি দেখা শেষ হলে আপনার নিজেরই সন্দেহ হবে আপনি নিজে জীবিত আছেন তো?
শর্ট ফিল্মটির বিশেষত্ব হলো এর গল্প। মাত্র ছয় মিনিটে অনেক কথা বলা যায় ‘ অলৌকিক ‘ তার এক উদাহরণ। ভৌতিক থিমের সঙ্গে মানানসই আবহসঙ্গীত উপযুক্ত পরিবেশ তৈরী করতে সক্ষম হয়েছিল।
রহস্যময়তা কিম্বা ভিতিময় পরিবেশ বজায় রাখতে অল্প আলোর কাজ হয়েছে। তবে কিছু ক্ষেত্রে আলো বড্ড কম হয়ে গেছে।
ভৌতিক পরিবেশ বজায় রাখতে হালকা নীলাভ আলো ব্যবহার করা হয়েছে যথার্থ ভাবে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে বজায় না থাকার ফলে ব্যাকগ্রাউন্ডের আলো আর সামনের দিকে নীলাভ আলোর যে তফাৎ সেটা চোখে পরছে। পুরো ফিল্ম একটা রহস্যময় নীলাভ আলো বজায় রাখতে পারলে জমতো।
তবে নিঃসন্দেহে সুন্দর প্রচেষ্টা। মৌলিক চিন্তার উপর দাঁড়িয়ে এই শর্ট ফিল্মটি দর্শক আগ্রহ ধরে রাখবে।
নিচে প্রযোজনা টিমের সংযোজন এবং শর্ট ফিল্মের লিংক
Supernatural stories are not just about jump scares and chill thrills. The main element of any supernatural story is the “BENEFIT OF DOUBT” and that’s the very point we explore here in this movie “OLOUKIK”. The main question of unnatural forms the crux of this mysterious story.
লেখক, প্রযোজক, সম্পাদক ও পরিচালক:- সৌরদীপ ঘোষ
ফিচারিং:- সৌরদীপ ঘোষ, শতাক্ষী এবং আরিকা ঘটক
সিনেমাটোগ্রাফি:- অনুপম দাস
প্রযোজনা সহকারী:- সানি ভৌমিক

