OKOLPONIYO – A Thriller Beyond Imagination
১৪ই এপ্রিল বাংলা নববর্ষে ইউ টিউবের অফিসিয়াল চ্যানেলে রিলিজ হতে চলেছে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা “অকল্পনীয়”। সিনেমাটিতে মানব মনের গভীরতার খোঁজ করা হয়েছে। আপাত ভাবে একজন মানসিক ভাবে অস্থির মানুষের মনের অন্তরালে হিংস্রতার উপর আলকপাত করে তার বাস্তব স্বরূপ উন্মোচন করা হয়েছে এই সিনেমায় ।
“বাক্সবন্দী” সিনেমার লেখক – নির্দেশক সৌরদীপ ঘোষের লিখিত – নির্দেশিত আগামী নিবেদন “অকল্পনীয়” ফিল্মে প্রিয়াঙ্কা সাহার সাথে সৌরদীপ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনুপম দাস এই ফিল্মে সিনেমাটোগ্রাফি করেছেন। সিনেমাটির অফিশিয়াল প্রমো এবং পোস্টার ইতিমধ্যেই সামাজিক ম্যাধমে প্রকাশ হয়েছে।
“অকল্পনীয়”র সম্পূর্ণ টিম এই প্রজেক্টটির ব্যাপারে ভীষণভাবে আশাবাদী যে সিনেমাটি দর্শকদের কাছে সমাদৃত হবে। টিমের বক্তব্য “সিনেমাটি শুরু থেকেই দর্শকের প্রবল আগ্রহ বজায় রাখবে এবং অন্তিমের টুইস্ট চমকিত করেবে”।

