IIRSHA – Bengali Short Film Review
ঈর্ষা – শর্ট ফিল্ম রিভিউ
গত ১৮ই ফেব্রুয়ারি অনলাইনে রিলিজ হলো ৯.২৭ সেকেন্ডের শর্ট ফিল্ম “ঈর্ষা” মৌমিতা ঘোষের লেখা এবং অভিনীত গল্পে চিত্ররূপ দিয়েছেন পরিচালক অভিষেক গাঙ্গুলী। Abhishek Ganguli
বর্তমান প্রজন্ম শর্ট ফিল্মে অভ্যস্ত হয়ে গেছেন। ব্যস্ততার মধ্যে সহজলভ্য চট জলদি মনোরঞ্জনের একটি সেরা মাধ্যম হলো শর্ট ফিল্ম। কিন্তু আদতে অতি সংখ্যায় শর্ট ফিল্ম অনলাইন উপলুদ্ধ হবার ফলে কোনটা ছেড়ে কোনটা দেখি অবস্থা সিনেমা প্রেমীদের। তার উপর বেশিরভাগ কাজের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। ফলে মিনিটখানের মধ্যেই দর্শক আগ্রহ হারিয়ে ফেলেন।
তবে “ঈর্ষা” সেই দোষে দুষ্ট নয়। প্রথম মিনিটেই উপলব্ধি করা যায় এই শর্ট ফিল্মটি দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম।


মা মেয়ের চিরন্তন বাঁধাধরা সম্পর্কের বাহিরে এই সিনেমার গল্প। অসুখী দাম্পত্য সম্পর্ক মনের গভীরে যে আশ্চর্য্য নেতিবাচক প্রভাব ফেলে, বদলে ফেলে সহজ সম্পর্কের রসায়ন তার উপরে আলোকপাত করেছে এই “ঈর্ষা” সিনেমার গল্প ।
মা (মৌমিতা ঘোষ Moumita Ghosh ) এবং মেয়ে অদিতি (ইপ্সিতা কুণ্ডু Ipsita Kundu ) এই দুটি চরিত্রকে ঘিরে মূল গল্প এগিয়েছে ।
মেয়ে অদিতি তার মনের মানুষের প্রেম নিবেদনে উৎফুল্ল হয়ে মাকে সংবাদটি দেয়। এর পরেই গল্পের অদ্ভুত মোড় নেয়। অদিতি তার মায়ের কোন গোপন এক সত্তা আবিষ্কার করে যা কিনা তার নিজের চিন্তা ভাবনা তছনছ করে দেয়? হয়তো বা তার ভবিৎসত জীবনও।
আগেই বলেছি ঈর্ষা গড়পড়তা শর্ট ফিল্ম থেকে অনেক উন্নত মানের সিনেমা।
মিনিট খানেকের মাত্র কথোপকথন, কিন্তু মৌমিতার টানটান স্ক্রিপ্ট, বাপি, সৌম্য আর অভিকের মাল্টিপল ক্যামেরার প্লেসমেন্ট, নিখুঁত শব্দগ্রহন, মৌমিতা, ইপ্সিতার বাস্তব অভিনয় এবং সর্বপরি অভিষেক গাঙ্গুলীর দক্ষ নির্দেশনা, পাঁচটা শর্ট ফিল্মের থেকে “ঈর্ষা”কে আলাদা করে দিয়েছে।
মেয়ে অদিতির চরিত্রে ইপ্সিতার সাবলীল অভিনয় মুগ্ধ করে। ওনার কাছে আরো অনেক কাজ আশা করা যায়।
মায়ের জটিল চরিত্রে মৌমিতা অসাধারণ। তাঁর নিজের লেখা গল্পে তারই সৃষ্ট কঠিন চরিত্রটিকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
স্বাহাবিক শব্দ গ্রহণ এবং কসমোসনিক স্টুডিওর দক্ষ সম্পাদনা সিনেমাটিকে বাস্তবিকই চিত্তাকর্ষক করে তুলেছে।
এই ফিল্মের একটি উল্লেখযোগ্য দিক হলো অতি সল্প বাজেটে সল্প সময় প্রযোজনা সম্পূর্ণ করা।


অভিষেকবাবুর কাছে জানা গেলো মাত্র পাঁচ ঘণ্টায় একদিনে শুটিং সম্পন্ন করেছিলেন। তাঁর প্রযোজনা সংস্থা Cinema For A Cause এইধরনের সল্প পরিসরে মনোগ্রাহী সিনেমা পরিবেশন করে থাকেন।
শিল্পমনস্ক বাঙালি দর্শকের কাছে এই শর্ট ফিল্মটি বিশেষ ভাবে সমাদৃত হবে বলে আশা করা যায়।
রিভিউ – সুদীপ চক্রবর্তী
Moumita Ghosh : Story I Script I Actor I Production
Ipsita Kundu: Actor
Cosmosonicstudios : Post Production
Monoshij Ghosh : Poster Design
Learning System Team for Filming Support

