বাংলারিভিউ

শর্ট ফিল্ম রিভিউ ।| গ্রাস – the vanishing trail of heritage

সাড়ে সতেরো মিনিটের বাংলা শর্ট ফিল্ম গ্রাস। শর্ট হলেও বৃহৎ অর্থ বহন করে সিনেমাটি। গ্রাসের কবলে কে? শুধুই কি অর্থলোভী প্রোমোটারের গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে উত্তর কলকাতার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত কিছু স্থাপত্যকীর্তি? গ্রাসের কবলের পরিধি কিন্তু আরও বৃহৎ। আর্থিক অসচ্ছলতা গ্রাস করেছে একসময়ের সম্পন্ন পরিবারগুলোকে। লোভের গ্রাসে বিলীন হচ্ছে স্মৃতিমেদুরতা। নব প্রজন্মের চাহিদা গ্রাস করছে বিগত প্রজন্মের আবেগ।

সিনেমা শুরু হয়ে টুকরো টুকরো কলকাতার দৃশ দিয়ে। অচিরে আমরা বুঝতে পারি ক্যামেরা আমাদের উত্তর কলকাতায় শতাব্দী প্রাচীন এলাকায় নিয়ে চলেছে। সেখানে আমরা দেখতে পাই বিমর্ষ লাহিরীবাবুকে। তাঁর পুত্র রনের সাথে কথোপকথনে আমরা জানতে পারি ভঙ্গুর প্রায় লাহিরী পরিবারের দৈন দশা গ্রস্ত প্রকান্ড বাড়ীটিকে একা কুম্ভর মতো আগলে রেখেছেন লাহিরীবাবু।

তাঁর একমাত্র পুত্র রণের হাজার অনুরোধ সত্ত্বেও সর্বগ্রাসী প্রোমোটার মিস্টার আগরওয়ালেরের হতে তিনি পৈতৃক বসতবাড়িটি তুলে দেন নি। রনের অনেক ঋণ। অনেক খরচা। তার ধারনা বাড়ীটি বিক্রি করতে পারলে সব সমস্যা মিটে যাবে। বর্তমান প্রজম্নের মুস্টিমেয় ছেলে মেয়ের মতই সে অস্থির ও অধৈর্য। চটজলদী রোজগারের কোন সুযোগ সে হাতছারা করতে চায় না। পিতার আবেগের কোন দাম নেই তার কাছে।

লাহিড়ীবাবুর পারিবারিক স্মৃতি ব্যতিরেকে আরো একটি দায় আছে। তাঁর মৃতা স্ত্রীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন পৈতৃক ভিটে খানি রক্ষা করার।
ধূর্ত প্রোমোটার মিস্টার আগরওয়াল এই আবেগটাই কাজে লাগিয়ে কাজ হাসিল করতে চেষ্টা করছেন রনের সাথে মিলে।
কি হবে শেষে ? লাহিড়ী বাবু কি পারবেন তাঁর শেষ সম্বল পৈত্রিক সম্পত্তি আগলে রাখতে? নাকি পুত্র রনের চাহিদার গ্রাসে তাঁর আবেগ হার মানবে? জানতে হলে দেখুন
Cinema for a cause এর প্রযোজনায় অভিষেক গাঙ্গুলীর নির্দেশনায় গ্রাস। এই শর্ট ফিল্মটি বাস্তবিকই বর্তমান বঙ্গ সমাজের এক টুকরো দর্পণ।

অভিষেক গাঙ্গুলি কলকাতার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার মধ্যে এক পরিচিত নাম। তিনি সামাজিক বার্তাবহ সিনেমা করে থাকেন। গ্রাস সিনেমাটি তার মধ্যে অন্যতম সেরা কাজ স্বচ্ছন্দে বলা যায়।

গল্পের মেজাজের সাথে মানানসই চিত্রগ্রহণ এবং আবহসঙ্গীত সিনেমার গতি বজায় রেখেছে সৌমজীত দের দক্ষ সম্পাদনা। গ্রাসের স্ক্রিপ্ট লিখেছেন প্রখ্যাত কবি ফাল্লোরা মুখোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অরুন্ধতী চৌধুরী। অরুন্ধতী এই সিনেমায় সিনেমায় লাহিড়ী বাবুর অসুস্থ স্ত্রীর ভূমিকায় স্বল্প সময়ের জন্য সুন্দর অভিনয় করেছেন।

লাহিড়ী বাবুর ভূমিকায় ডক্টর শ্যামল অধিকারী অনবদ্য একটি আবেগপ্রবণ চরিত্র ফুটিয়ে তুলেছেন।
রাজ বোস পুত্র রনের ভূমিকায় তাঁর প্রজন্মকে যথার্থ প্রতিনিধিত্ব করেছেন। অবাঙালি মারোয়াড়ী প্রোমোটারের ভূমিকায় ডক্টর রমাদিত্য রায় এতটাই সচ্ছন্দ যে তাঁর নাম না জানলে আন্দাজ করা মুশকিল তিনি আসলে একজন নিখাদ বাঙালি।

১৭ মিনিটের গ্রাস নামের এই শর্ট ফিল্মটি বঙ্গ মননে ভাবনার উদ্রেক করবে।


Shot & Directed by
Abhishek Ganguli
Script by
Fullora Mukhopadhyay
Arundhati Chaudhuri
Cast
Raj Bose
Shyamal Kr Adhikari
Arundhati Chaudhuri
Special Appearance
Don Ray
Edit I Styling
Soumyajeet Dey
Graphic Designing
Sagnik Chakraborty
Learning System

Developed By SanccyWebs