Latestফ্যাসনবাংলা

Reels Diva-Dev Hunt 2023

আনন্দ চলচ্চিত্রের সেই বিখ্যাত ডায়লগ ” জিন্দেগী বড়ি হোনা চাহিয়ে লম্বী নেহি” এখন রীলস বানানোর উর্মাদনা প্রত্যক্ষ করলে রাজেশ খান্না হয়তো বলতেন – সিনেমা বড়ি হোনা চাহিয়ে লম্বী নেহি।
বর্তমানে সেটাই হচ্ছে। ফিল্ম থেকে শর্ট ফিল্ম, এখন আরো ছোট ফরম্যাটে রীলস মেকিং।

মানুষ সামাজিক মাধ্যম রীলস তৈরিতে মেতে উঠেছেন। হাতের কাছে মোবাইল ক্যামেরা, ইউটিউব, ফেসবুকের মতন সামাজিক যোগাযগমাধ্যমের অ্যাপ। প্রত্যহ হাজারে লাখে রিলস তৈরী হচ্ছে। সকলেই ভাইরাল হতে চান। রীলসের মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ করতে চান। রাতারাতি বিখ্যাত হতে চান। কিন্তু লাখ লাখ রীলসের মাঝে কটা প্রকৃত প্রতিভা স্বীকৃতি পায়? রিলসের ভিড়ে হারিয়ে যায় শয়ে শয়ে উজ্জ্বল প্রতিভা।

অলকানন্দা প্রামাণিকের মনে ঠিক এই কথাটাই আন্দোলিত হয়েছিলো।
২৮ শে মে ২০২৩, কলকাতার ডোভোর রোড, উইজডম ট্রি ক্যাফেতে তাঁরই পরিচালনায় ” Reels Diva / Dev Hunt 2023″ অনুষ্ঠানের প্রাক্কালে জানালেন কিভাবে এই রীলস মেকিং প্রতিযোগিতা সম্ভব হলো।

অলকানন্দা প্রামাণিক একজন মোটিভেশনাল স্পিকার, লেখিকা ও অভিনেত্রী। তিনি সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। তিনি লক্ষ করেছিলেন অনেক রীলসের মধ্যে প্রতিভার সম্ভবনা রয়েছে। তিনি অনুভব করেছিলেন এই সব প্রতিভার স্বীকৃতির প্রয়োজন আছে। নাহলে হাজার রীলসের ভিড়ে অমূল্য কিছু প্রতিভা হয়তো হারিয়ে যাবে।

তার অনুভূতির কথা শেয়ার করেছিলেন “Cinema for a cause” এবং “Learning System” এর কর্ণধার ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার শ্রী অভিষেক গাঙ্গুলিকে। অভিষেক গাঙ্গুলি নিয়মিত ভাবে বিভিন্ন শৈল্পিক উদ্যোগের পৃষ্টপোষকতা করে থাকেন।
অভিষেক গাঙ্গুলি একমত হন অলকানন্দার সাথে। মূলত তাঁদের উদ্যোগেই অনুষ্ঠিত হলো অভূতপূর্ব এই অনুষ্ঠনটি।

প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে শেষ ষোলোয় উত্তীর্ণ প্রতিযোগীদের বানানো রিলিস বিচার করে স্বীকৃতি দান করলেন দুজন প্রখ্যাত বিচারক। চলচ্চিত্রকার তথাগত ভট্টাচার্য এবং মানসিক ও স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর পদ্মকলি কর।
তথাগত আমাদের জানালেন তিনি নিয়মিত রিলস দেখেন প্রসঙ্গত তার সম্প্রতি প্রকাশিত বাংলা চলচিত্র “আকরিক” এর একটি ছোট চরিত্রের অভিনেতাকে তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ অচেনা একজনের রীলস, সমাজ মাধ্যমে দেখে।

স্নায়ু চিকিৎসক ডক্টর পদ্মকলি কর আমাদের মনে করিয়ে দিলেন প্রযুক্তির অনেক ভালো দিক যেমন আছে খারাপ দিকটার সমদ্ধেও সতর্ক থাকা প্রয়োজন আছে। রিলস তৈরির মধ্যে প্রতিভার বিকাশের সম্ভবনা যেমন আছে, মানুষ, বিশেষ করে ছাত্র ছাত্রীরা জেনো অ্যাডিক্টেড না হয় পরেন।

Reels diva/Dev Hunt 2023 প্রতিযোগিতায় রিলস দিভা হলেন দেবস্মিতা রায় চৌধুরী। দেবস্মীতা একজন নৃত্য শিল্পী, নৃত্যকলার একটি স্কুল আছে তাঁর। প্রতিযোগিতায় রিলস ডিভা হয়ে আপ্লুত দেবস্মিতা জানালেন বেড়াতে গিয়ে নিছকই খেয়ালের বশে প্রকৃতির মাঝে তাঁরই নৃত্যকলার উপর কিছু রিলস বানিয়েছিলেন, প্রতিযোগিতায় প্রথম হয় এবার নিয়মিত ভাবে রীলস বানাবার কথা চিন্তা করবেন। এই ধরনের অনুষ্ঠানের আরো বেশি হওয়া উচিত বলে মনে করেন।

রিলস দেব বিভাগে প্রথম হলেন অঙ্কে অনার্সের ছাত্র শুদ্ধসত্য রায়। শুদ্ধসত্য পশ্চিমী ধ্রুপদী সঙ্গীত প্রেমী এবং নিজেও চর্চা করেন কিছু শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও। সঙ্গীতের উপরেই তাঁর রিলেস তাঁকে স্বীকৃতি দেওয়াতে তিনি রীতিমত আনন্দিত এবং উত্তেজিত ছিলেন। শুদ্ধসত্য জানালেন এই প্রতিযোগিতা তাঁকে বিশেষ ভাবে উৎসাহিত করেছে এবং তাঁর লক্ষে পৌঁছতে সাহার্য্য করবে

তরুণ ব্যবসায়ী অনন্য বর্মন ছিলেন এই অনুষ্ঠানের স্পন্সর। অনন্য আমাদের জানালেন বর্তমান সময় রিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি তার কোম্পানির বিজ্ঞাপনেও রিলস ব্যবহার করেন।

রিলস মেকিং এর উপর এই ধরনের প্রতিযোগিতা সম্ভবত দেশে প্রথম। সিনেমা ফর এ কজ এবং লারিং সিস্টেমের পক্ষ থেকে অভিষেক গাঙ্গুলি এবং অলকানন্দা প্রামাণিকের এই উদ্যোগ নিঃসন্দেহে রীল মেকারদের উৎসাহিত করবে আরো উন্নত মানের রীল বানানোর।

কে বলতে পারে ভবিষ্যতের সেরা সঙ্গীতশিল্পী, চলচিত্রকার, অভিনেতা, অভিনেত্রী কলাকার, চিত্রকরেরা আজকের রীল মেকাদের মধ্যে থেকেই উঠে আসবে না?

রিপোর্ট – সুদীপ চক্রবর্তী
লাইফপ্লাস ম্যাগাজিন

Developed By SanccyWebs