বাংলারিভিউ

Short Film Review – TALAASHI-The Search

তালাশি The Search, হিন্দি, ২৪ মিনিট

সিনেমা ফর এ কজের সহযোগী অলকানন্দা প্রামাণিকের লিখিত ও প্রযোজিত শর্ট ফিল্ম “তালাশি” মুম্বাইয়ের অবসরপ্রাপ্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যুগ্ন কমিশনার রাজিব কেশয়ানির মস্তিস্কপ্রসুত আইডিয়ার উপর ভিত্তি করে নির্মিত। পরিচালনায় ছিলেন ঋতিকা ব্যানার্জী।

“তালাশি” সিনেমার বিষয়বস্তু বাড়ীতে – ইনকাম ট্যাক্স রেইড। সিনেমায় করদাতাদের বার্তা দেওয়া হয়েছে, ইনকাম টাক্স রেইড হলে একটি পরিবার কি ভাবে প্রভাবিত ও বিচলিত হয় পরে। স্রেফ আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপে নিয়ে নিজেদেরই সন্দেহভাজন করে ফেলেন। সঠিক সময় ট্যাক্স ফাইল করলে অপ্রীতিকর ঘটনার সন্মুখিন হতে হয় না। বার্তাবহ এই সিনেমার টান টান গল্পে দর্শকের আগ্রহ শেষ পর্যন্ত বজায় থাকে। প্রযোজক অলকানন্দা প্রামাণিক নিজেও অভিনয় করেছেন। সাথে মুখ্য চরিত্রে ছিলেন পারভেজ দিওয়ান এবং সাজিদ কাপাডিয়া।

শর্ট ফিল্মটি কলকাতার লার্নিং সিস্টেমের স্টুডিয়োয় সম্পূর্ণ ভাবে পরিমার্জিত ও ডাবিং করে প্রদর্শিত হলো। ডাবিং টিমের নেতৃতে ছিলেন অল ইন্ডিয়া রেডিও খ্যাত শর্মিষ্ঠা চক্রবর্তী এবং অরুন্ধুতি চৌধুরী, ডাবিং করেছেন কলকাতার প্রখ্যাত ভয়েস আর্টিস্ট অনিল তেওয়ারি, জয়দিপ সেন প্রমুখ।

Developed By SanccyWebs