A Retro Fashion Story – বনেদী বাড়ির সাবেকী সাজ
প্রাসাদপ্রম বনেদী বাড়ি। পর পর সরি দিয়ে দাড়িয়ে প্রকান্ড থামগুলো। খরখরি লাগানো জানালা দরজা। বাড়ির মাঝে মাথার উপর আকাশ খোলা উঠন। দুপাশে লম্বা ঝুল বারান্দা। সেই বারান্দায় আটপৌরে লাল পেড়ে শাড়ি পরে কথোপকথনে ব্যস্ত দুই হাস্যরত সুন্দরী। কি মনে হচ্ছে? কোনো পিরিয়ড ফিল্মের রিভিউ লিখছি?
সেরকম মনে করা অস্বাভাবিক নয়। ঐতিহ্যের শহর কলকাতায় কয়টি আর বনেদি বাড়ি টিকে আছে? আর তার সঙ্গে মানানসই সাবেকি সাজ? যে বনেদিয়ানা ছিল এক সময় বাঙ্গালীর পরিচয় যে সাবেকী সাজ ছিল বাঙ্গালীর অলঙ্কার তা এই বিশ্বায়নের যুগে প্রায় নস্টালজিয়া। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যে রক্ষনাবেক্ষনে উৎসাহিত করতে এবং সাবেকিয়ানাকে বাঙ্গালী মননে প্রসারিত করতে সিনেমা ফর এ কজের (Cinema For a Cause) কর্ণধার অভিষেক গাঙ্গুলীর নেতৃত্বে সৃষ্টি হয়েছে “বনেদী বাড়ির সাবেকী সাজ” নামক ফোটোস্টোরি।
ফটোসেশন হয়েছিল ভবানীপুরের বিখ্যাত বনেদী বাড়ি – তারা লজ যা ঘোষ বাড়ি নামেও পরিচিত। কলকাতার ভবানীপুরে এখনও টিকে থাকা গুটিকয় বনেদি বাড়ির মধ্যে অন্যতম এই নয়নাভিরাম বাড়িটি প্রভূত ঐতিহাসিক ঘটনা – যেমন কলকাতার প্রথম সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী। দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একসময় এই বাড়িতে থাকতেন। ভবানীপুর, ব্রিটিশ ইন্ডিয়ার শাসনে ডিহি নামে সে সময়ের অন্যতম সম্ভ্রান্ত এলাকা ছিল। ১১৬ বছরের পুরনো এই অট্টালিকা এক সময় ছিল এন সি ঘোষের মালিকানায়। সেই কারণে বাড়িটি ঘোষ বাড়ি নামে পরিচিত।
বাপি সামন্তের ক্যামেরায় সাবেকি সাজে ধরা দিয়েছেন দুজন সুনর্তকী, ব্যক্তিত্বময়ী সুন্দরী বঙ্গনারী – অনুপ্রিয়া ব্যানার্জ্জি মিশ্র এবং অদিতি ব্যানার্জ্জি। প্রসঙ্গত উল্লেখ্য যে অদিতি নিজে এই বিখ্যাত বনেদী বাড়িরই এক সদস্যা। অদিতির আমাদের জানালেন – তাঁদের পরিবারের সকল সদস্য মিলে তাঁদের ঐতিহ্যপূর্ণ বাড়ীটির সর্বতোভাবে রক্ষনাবেক্ষন করেন।






পূর্ব প্রতিশ্রুতি মতো লাইফপ্লাস ম্যাগাজিনের ফ্যাশন পেজে প্রকাশিত হচ্ছে ‘ বনেদী বাড়ির সাবেকী সাজ ‘ শীর্ষক ফটোসেশনের সিরিজ। সিরিজে প্রকাশিত হবে – বনেদী বাড়ির সাজ, পালঙ্ক, দক্ষিণের বারান্দা, কল্লোলিনী, পান সাজার পালা, ফিরে দেখা এবং উদ্বেশের মতন অসাধারণ কিছু ফটোফিচার। একই সাথে ইউটিউবে চিত্রাকর্ষক ভিডিও রীলস প্রকাশিত হবে সিনেমা ফর এ কজের (Cinema For a Cause) অফিসিয়াল ইউ টিউব লিংকে https://www.youtube.com/@AbhishekGanguliLearningSystem
অলঙ্করন – লাইফপ্লাস ম্যাগাজিন ক্রিয়েটিভ টিম
প্রতিবেদন – সুদীপ চক্রবর্তী
www.lifeplusmag.com
কতিপয় যে কিছু পরিবার এখনো তাঁদের ঐতিহ্য মণ্ডিত পারিবারিক সম্পদ রক্ষা করে চলেছেন আমরা তাঁদের কথা আমাদের ম্যাগাজিনের মাধমে সাধারণকে জানাতে আগ্রহ থাকলে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে 94777 64615

