Fashion

বনেদী বাড়ির সাবেকী সাজ – Behind the scene

“বনেদী বাড়ির সাবেকী সাজ” শীর্ষক ফটোস্টোরির মতন একটি চ্যালেঞ্জিং ফটোসেশন বাস্তবায়িত করার ঘটনা কম চিত্তাকর্ষক নয়। এবারের এপিসোড “বিহাইণ্ড দ্যা সীনের” ঘটনা নিয়ে ।

শারদীয়া উৎসবের অবহাওয়ার মধ্যেই সিনমা ফর এ কজের ( Cinema for a cause) কর্নধার অভিষেক গাঙ্গুলীর নির্দেশনায় ফটোসেশন হয়েছিলো গত অক্টোবরে। এখনকার সময়ে যথার্থ একটি বনেদী বাড়ি খুঁজে বার করা যথেষ্ট কঠিন কাজ কিন্তু সৌভাগ্যের বিষয় ফটোসেশেসনের অন্যতম এক্সপ্রেশন আর্টিস্ট অদিতি ব্যানার্জি স্বয়ং একটি ঐতিহাসিক বনেদী বাড়ির পারিবারিক ভাবে সদস্যা। অদিতির ব্যবস্থাপনায় শুটিং সম্পন্ন হয়েছিল এক মনোরম আবহে ভবানিপুরের ঐতিহাসিক তারা লজে যা ঘোষ বাড়ি নামেও পরিচিত।

ফটোসেশনের আগে শ্রী অভিষেক গাঙ্গুলি এই প্রাসদপ্রম ঘোষ বাড়িতে রেইকি করতে এসে বুঝেছিলেন তিনি যে রকম চাইছিলেন বাড়িটি ঠিক সেইরকম। ১১৬ বছরের পুরনো বাড়ি হলেও তার যথাযথ রক্ষণাবেক্ষণ করেছেন এই বাড়িতে বসবাসকারী পরিবারটি।

পুরাতন বাড়ির সাথে মানানসই সেকেলে পালঙ্ক, টেবিল চেয়ার, অর্গানের মতন আসবাব ফ্রেমে রেখে এবং বাড়ির প্রাচীন স্থাপত্য নক্সার ছাদ, ঝুল বারান্দা, সিড়ি, মূল দরজা এরকম কয়েকটি জায়গা ফটোসেশনের জন্য চূড়ান্ত করা হয়েছিল।

১৩ই অক্টোবর সিনেমা ফর এ কজের (Cinema for a Cause) টিম অভীক ভট্টাচার্যের তত্বাবধানে ফটোসেশনের কাজ শুরু করে। অভিষেক গাঙ্গুলীর নির্দেশনায় বাপি সামন্তের ক্যামেরায় অসাধারণ সাবেকী সাজে ধরা দিয়েছিলেন দুই বিদুষী সুন্দরী অদিতি ব্যানার্জি এবং তারই কাছের বান্ধবী অনুপ্রিয়া ব্যানার্জি মিশ্র।

ঘোষ বাড়ির বর্ধিষ্ণু পরিবারের সকলের সহযোগিতা পেয়েছিলেন সিনেমা ফর এ কজের টিম। বিশেষ করে অদিতির মা শ্রীমতী স্মৃতি ঘোষ এবং পিসিমা মিনতি ঘোষের সর্বত সহযোগিতায় নির্বিঘ্নে ও সুচারু ভাবে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফটোসেশনের কাজ শেষ হয়েছিল।

ফটোসেশনে ব্যবহার করা হয়েছিল ক্যানন ডিজিটাল ক্যামেরা R10 ও GoPro12 একশান ক্যামেরায় ফটো এবং রীলস শুট করা হয়েছিল এবং ডিজিটেকের লাইটিং ব্যাবহার করা হয়েছিল।

ঘোষ বাড়িতে ‘ বনেদী বাড়ির সাবেকী সাজ ‘ শীর্ষক ফটোসেশনের কাজ সিনেমা ফর এ কজের (cinema for a cause) টিমের কাছে এক অনন্য ও অভিজ্ঞতা।

পাঠকদের উদ্দেশে – আপনি বা আপনার পরিচিত কোন ব্যাক্তি কি এই রকম বনেদী বাড়ির সদস্য? আপনার কথা আমাদের ম্যাগাজিনের ম্যাধ্যমে তুলে ধরতে চান? অবিলম্বে যোগাযোগ করুন সুদীপ চক্রবর্তী : 94777 64615

Developed By SanccyWebs