Paintings and Sculpture Exhibition – Sum of all Emotions
একজন চিত্রকরের আঁকা ছবি সবসময় অবিকল বাস্তব মেনে হয় না। অনেক সময় তাঁর কাজ অলীক কল্পনা বোধ হয়। তা বলে কি চিত্রকরের সৃষ্টি মিথ্যা? একেবারেই না! একজন চিত্রকর তাঁর নিজের মতন করে সত্য সৃষ্টি করেন তাঁর কাজের মধ্য দিয়ে।
ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শ্রী সুবিমলেন্দু বিকাশ সিনহা গত ১৩ই এপ্রিল তাঁর এই বক্তব্যের মাধ্যমে বাঘাযতীনের কাছে পঞ্চসায়রে Cave 31 – আর্ট গ্যালারিতে “FREEWINGS” এবং “সুলেখা ইঙ্ক”এর নিবেদিত চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী উদ্বোধন করলেন।
এছাড়াও “Sum of all Emotions” শীর্ষক প্রদর্শনীতে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার ললিত কলা একাডেমির আঞ্চলিক সেক্রেটারি শ্রী প্রমোদ বড়ুয়া, প্রখ্যাত চিত্রকর শ্রী সন্দীপ চ্যাটার্জী এবং সুলেখা ইঙ্কের কর্ণধার শ্রী কৌশিক মৈত্র।
মনোজ্ঞ উবোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন “Freewings” এর বৈশিষ্ট্য চিত্রকর শ্রী সুদীপ্ত অধিকারী।
প্রদর্শনীতে রেখা, কালী এবং জলরঙের বেশ কিছু মনমাতানো চিত্র ডিসপ্লে করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকদিন বেলা ২টো থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।









